1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬ এর নির্বাচনে ভোট দিতে – উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন দলের প্রার্থীরা বুথে বুথে। কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা, বীজ বিতরণ রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা খুললেন ভেড়ামারা এসি ল্যান্ডের। জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন আগামী সপ্তাহে শুরু হচ্ছে ডিপিএল! পাখি এখন অন্য কারো তাছলিমা আক্তার মুক্তা পাখি এখন অন্য কারো তাছলিমা আক্তার মুক্তা সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ সভা নড়াইলের কালিয়ায় স্কুল ঘরে গাছ পড়ে ২ শিক্ষার্থী আহত। নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি।

ওসমানীনগরে কাবিখার ১২০ বস্তা চাল জব্দ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ওসমানীনগরে কাবিখার ১২০ বস্তা চাল জব্দ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) এর বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে অবস্থিত ‘আয়ান অ্যান্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১২০ বস্তা চাল জব্দ করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে চালগুলো জব্দ করেন।
প্রাথমিক তদন্তে জব্দকৃত চাল সরকারি কাবিখা কর্মসূচির আওতাভুক্ত বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।
রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জব্দকৃত চালের মালিক হিসেবে চিহ্নিত ব্যবসায়ী মাসুম আহমদ আবির বৈধ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তবে অভিযুক্ত ব্যবসায়ী দাবি করেন, তিনি বৈধভাবে চাল ক্রয় করেছেন এবং লাইসেন্স প্রক্রিয়াধীন থাকায় জরিমানার মুখে পড়েছেন। তার দাবি অনুযায়ী, চালগুলো স্থানীয় এক জনপ্রতিনিধির কাছ থেকে কেনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির মালামাল যেন কোনোভাবেই অপব্যবহার বা অবৈধভাবে মজুত না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট