
নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, হুমকি ও অপমানের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মামুন মোল্যা (৩০) এবং তার সহকর্মী দেবদুন গ্রামের চৌধুরী জুয়েল রানা (৪২) একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কলাবাড়িয়া গ্রামে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মফিজুর মোল্যা (৩৫) সহ অজ্ঞাত আরও কয়েকজন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে উল্লেখ্য, সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে মফিজুর মোল্যা গং রা তাদের দিকে তেড়ে এসে হামলার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাদের ‘ভুয়া সাংবাদিক’ বলে অপবাদ দিয়ে প্রকাশ্যে হেয়প্রতিপন্ন করা হয়।
এ ঘটনার সময় উপস্থিত ছিলেন কলাবাড়িয়া গ্রামের মেহেদী খন্দকার, আমিরুল ইসলাম ও মোঃ আলি মোল্যা।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৈনিক জনতা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি, মামুন মোল্যা বলেন, “আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন আচরণের শিকার হয়েছি, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।” সাংবাদিকরা যদি প্রতিনিয়ত এমন হামলার শিকার হয় এবং এর প্রতিকার না পায় তবে সত্য তথ্য তুলে ধরার মত সাংবাদিক খুঁজে পাওয়া দিনদিন কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে নড়াগাতী থানার ওসি মো আব্দুল রহিম দুঃখ প্রকাশ করে বলেন, আপনারা থানায় অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।