1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ এর নির্বাচনে ভোট দিতে – উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন দলের প্রার্থীরা বুথে বুথে। কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা, বীজ বিতরণ রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা খুললেন ভেড়ামারা এসি ল্যান্ডের। জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন আগামী সপ্তাহে শুরু হচ্ছে ডিপিএল! পাখি এখন অন্য কারো তাছলিমা আক্তার মুক্তা পাখি এখন অন্য কারো তাছলিমা আক্তার মুক্তা সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদকে ঘিরে অপপ্রচারের প্রতিবাদে প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ সভা নড়াইলের কালিয়ায় স্কুল ঘরে গাছ পড়ে ২ শিক্ষার্থী আহত। নড়াগাতীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা ও হুমকি।

কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা, বীজ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষক কর্মশালা, বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:
আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে কুড়িগ্রামে কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নত জাতের হাইব্রিড ধানের চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে কৃষকদের সচেতন করতেই এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের সঠিক বীজ নির্বাচন, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন, পরিচর্যা এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন আধুনিক কৌশল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড প্রধান কার্যালয়ের বীজ আলু বিভাগের পিএম কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের রংপুর অঞ্চলের আরএসএম মো. রশীদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার ও বিশিষ্ট বীজ ব্যবসায়ী শফিকুল ইসলাম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার, রংপুর রিজিওন। স্বাগত বক্তব্য রাখেন মাহাবুব আলম, টিএসও, কুড়িগ্রাম টেরিটরি।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে এক কেজি করে হাইব্রিড ধান ‘রাজা’ বীজ বিতরণ করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাইব্রিড ধানের আবাদ বাড়ানো গেলে কৃষকরা অধিক ফলন পাবেন এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে তাদের চাষাবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট