1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড় ধরনের অগ্নিকান্ডেরে থেকে রক্ষা পেলে কালিয়া বাজার। নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা শ্রমিকের ঘামেই গড়বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ : শামীম তালুকদার এমপি ওসমানীনগরে অনৈতিক কাজে নারী সহ ২ যুবক আটক ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ১৯৮২ সালে ১৭ জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হত্যার প্রতিবাদে- মানবতা বাঁচাও দিবস পালন করলো।।

২০২৬ এর নির্বাচনে ভোট দিতে – উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন দলের প্রার্থীরা বুথে বুথে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

২০২৬ এর নির্বাচনে ভোট দিতে – উত্তর থেকে দক্ষিনের বিভিন্ন দলের প্রার্থীরা বুথে বুথে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: ২৯ শে এপ্রিল বুধবার, ২০২৬-এর নির্বাচনে সাধারণ মানুষ একদিকে যেমন ভোট দিতে পেরে খুশি, অন্যদিকে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন দলের প্রার্থী থেকে শুরু করে খেলোয়াড় ও অভিনেতা অভিনেত্রীরা বুথে বুথে ভোট দিয়ে বেরিয়ে আসছেন, এমনই চিত্র ফুটে উঠেছে। এবং তাহারা নিজের নিজের এলাকার বুথে ভোট দিচ্ছেন। যত বেলা বাড়ছে তত ভোটের সংখ্যাও বেড়েছে। তবে এবারে লাইনে মহিলাদের সংখ্যা বেশি বলে জানা যায়। যাহারা ভোট দিতে আসতে ভয় পেতেন ২০২৬-এর নির্বাচনে তাহারা নির্ভয়ে ভোট দিয়েছেন বলে জানা যায়।

দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায়, পূর্ব থেকে পশ্চিমে, নিজ নিজ এলাকার বুথে ভোট দিয়েছেন…..

প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, প্রার্থী শুভেন্দু অধিকারী, অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তী, মদন মিত্র, শ্রাবন্তী চ্যাটার্জী, খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী ও ডোনা গাঙ্গুলী, অদিতি মুন্সি, শোভন দেব চট্টোপাধ্যায়, সজল ঘোষ, অর্জুন সিং, কৌস্তভ বাগচী, রত্না চট্টোপাধ্যায়, তাপস রায়, সায়ন্তিকা ব্যানার্জি, ফিরহাদ হাকিম, রূপা গাঙ্গুলী, সোহম সহ অন্যান্য প্রার্থী এবং অভিনেতা-অভিনেত্রীরা।

সকাল থেকে ভোট শুরু হওয়ার সাথে সাথে, প্রতিটি বুথে ছিল সাধারণ মানুষের ভিড়, এবারে তারা শান্তিপূর্ণ ভোট দিতে পেরে খুশি, কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় উত্তেজনা থাকলেও, পারে মহিলারা সবচাইতে বেশি ভোট দিয়েছেন, এমনও জানা যায়, যাহারা এর আগে ভোট দিতে আসেননি, ভয় ভিত্তির জন্য, এবারে তারা সকলেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এবং বলছেন এর আগে কখনো এইভাবে ভোট হতে দেখিনি,

প্রায় ৯০ থেকে ৯৮ পারসেন্ট ভোট পড়েছে বলে জানা যায়। এমনকি জাহাতে শান্তি-শৃঙ্খলা ভাবে ভোট হয়, তাহার জন্য কেন্দ্র বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো,

কোনভাবেই বুথের সামনে ক্যাম্প করতে দেননি, এমন কি কোথাও জটোলা হতে। তবে অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, সত্যিই কি নতুন সরকার গড়তে চলেছে, অন্যদিকে ভোটের আগে থেকেই বাজারে আবির কেনার ভিড়ও পড়ে যায়, তবে দোকানিরা বলেন, এবারে সবুজ আবির খুব কমই বিক্রি হচ্ছে, বেশি বিক্রি হচ্ছে গেরুয়া আবির, সবদিকেই গেরুয়া শিবিরের জয় বেশি বলে মনে হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট