1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে একজনের মৃত্যু ঈদ-পরবর্তী যাত্রীসেবায় মাঠে শ্রমিক দল নেতা মোঃআজিজুল ইসলাম আজিজ, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ ভেড়ামারায় তরিয়ামহল হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বালি ব্যবসায়ী, নৌকার মাঝি ও শ্রমিকদের মানববন্ধন। কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঘোষ পরিবারে পালিত হল– লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধ ভাবে, বালি উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি মামলার বাদী পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচারের অভিযোগ

পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধ ভাবে, বালি উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধ ভাবে, বালি উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড়ের করতোয়া নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলনের দায়ে মোহাম্মদ শামীম হোসেন নামে এক ব্যাক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ জুন) বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে করতোয়া নদীতে ভেকু দিয়ে বালি উত্তোলন করছিলেন মোহাম্মদ শামীম হোসেন। পরে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী। পরে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০২৩ সংশোধিত) অনুযায়ী ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালি উত্তোলনের ব্যবহার করা ভেকুটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ প্রদান করেন মোহাম্মদ শামীম হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী বলেন, নদীর তীরে ভেকু দিয়ে বালি উত্তোলন করছিলেন শামীম নামে ওই ব্যাক্তি। পরে জরিমানা করা হয়েছে। একই সাথে সর্তক করা হয়েছে যে, নদীতে অবৈধ উপায়ে বালি উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তীতে একই কাজ করলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তবে এসময় শামীম হোসেন ক্ষমা প্রার্থনা করে ভূল স্বীকার করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট