1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে একজনের মৃত্যু ঈদ-পরবর্তী যাত্রীসেবায় মাঠে শ্রমিক দল নেতা মোঃআজিজুল ইসলাম আজিজ, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ ভেড়ামারায় তরিয়ামহল হঠাৎ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বালি ব্যবসায়ী, নৌকার মাঝি ও শ্রমিকদের মানববন্ধন। কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঘোষ পরিবারে পালিত হল– লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধ ভাবে, বালি উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি মামলার বাদী পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচারের অভিযোগ

ঈদ-পরবর্তী যাত্রীসেবায় মাঠে শ্রমিক দল নেতা মোঃআজিজুল ইসলাম আজিজ, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঈদ-পরবর্তী যাত্রীসেবায় মাঠে শ্রমিক দল নেতা মোঃআজিজুল ইসলাম আজিজ, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা সিএনজি, মাহিন্দ্র, বেবিট্যাক্সি, অটোরিকশা ও মিশুক সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন। এ সময় পরিবহন শ্রমিক ও চালকদের সঙ্গে কথা বলে যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ জানান, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগ থেকেই তারা মাঠে কাজ করছেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
তারা আরও বলেন, কোনো চালক যাতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন এবং যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে যানজট কমিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজিজুল ইসলাম আজিজ বলেন, “জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাজ করছি। ঈদে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট