1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, তেতুলিয়ায় কৃর্তি শিক্ষা র্থীদের সংবর্ধনা এবং গুনিদের সম্মান২০২৬ ইং অনুষ্ঠি

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মানবিক ও সেবামূলক সংগঠন সাফা ফাউন্ডেশন-এর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. মোসলেহ উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, মো. শামিম উদ্দিন, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম মাসুম, মোসা. আনজুয়ারা, মোসা. ইয়াসমিন আরা-সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় জানানো হয়, মানবসেবায় নিবেদিত এই সংগঠন ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। গত কোরবানির ঈদে তিনটি কোরবানির পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সাফা ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট