1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলার বাদী পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচারের অভিযোগ নডাইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ নিহত -২,আহত -৫ ১৯ মাইল থেকে হলিমপুর সড়ক সংস্কারে এমপি লুনার উদ্যোগ,স্বস্তি এলাকাবাসীর দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা

নডাইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ নিহত -২,আহত -৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নডাইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ নিহত -২,আহত -৫

শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ দুই জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত জাহানারা বেগম যশোর জেলার কোতয়ালী থানার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্যার স্ত্রী। নিহত এম্বুলেন্স চালক আকবার হোসেন লক্ষীপুর জেলার রামগাতী থানার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
ঢাকা পুলিশ হাসপাতালে ইসমাইল মোল্যা (৬০) নামে এক ব্যক্তি ভোর ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সকাল ৬ টার দিকে মরদেহ নিয়ে মৃতের স্বজনরা এম্বুলেন্স যোগে যশোর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রথিমধ্যে নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এম্বুলেন্সে থাকা মৃত ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম মারা যান। এসময় এম্বুলন্সে থাকা নিহত দম্পতির ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যা, এম্বুলেন্স চালক আকবার হোসেনসহ ৫ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক এম্বুলেন্স চালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় পতিত এম্বুলেন্স ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শেখ ফসিয়ার রহমান।
৩.৬.২৬
০১৭১২৫৫০১৬৭

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট