1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলার বাদী পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচারের অভিযোগ নডাইলে স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ নিহত -২,আহত -৫ ১৯ মাইল থেকে হলিমপুর সড়ক সংস্কারে এমপি লুনার উদ্যোগ,স্বস্তি এলাকাবাসীর দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা

১৯ মাইল থেকে হলিমপুর সড়ক সংস্কারে এমপি লুনার উদ্যোগ,স্বস্তি এলাকাবাসীর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

১৯ মাইল থেকে হলিমপুর সড়ক সংস্কারে এমপি লুনার উদ্যোগ,স্বস্তি এলাকাবাসীর

হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর প্রতিনিধি :
দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া ১৯ মাইল হয়ে হলিম পুর সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।
জানা গেছে, সড়কটির প্রায় ২ কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে হাজারো মানুষের গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই সংস্কার কাজ শুরু করা হবে।
এলাকাবাসী বলেন,১৯ মাইল হতে হলিম পুর সড়কের ভাঙাচোরা অংশের সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হবে।
সড়ক সংস্কারে এমপি লুনার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা দ্রুত কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট