1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বসন্ত এসে গেছে, দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। 

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বসন্ত এসে গেছে, দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ : আজ ১লা মার্চ রবিবার, আর মাত্র মাঝে একটা দিন বাকী, তারপরেই সারাদেশে পালিত হবে দোল ও হোলি উৎসব, মেতে উঠবে বাঙালি থেকে বিভিন্ন সম্প্রদায়ের ছেলে মেয়ে বন্ধুবান্ধব ও অভিভাবকেরা, তাই কলকাতার বিভিন্ন মার্কেটে দোল ও হোলি উৎসবের পসরা সাজিয়ে বসে ক্রেতারা। আবীর থেকে শুরু করে বিভিন্ন মুখোশ, পিচকিরি ,বেলুন, চুল ও অন্যান্য সামগ্রী।

ভিড় জমাচ্ছেন ক্রেতারা, তাদের প্রয়োজনীয় দোল উৎসবের জিনিস কেনাকাটার জন্য, ছেলেমেয়েদের সাথে নিয়ে তারা দোকানে ভিড় জমিয়েছেন , কেউ কিনছেন গেঞ্জি রং বেলুন, আবার কেউ কিনছেন ছোটদের জন্য মুখোশ আবীর ও অন্যান্য রং। রংবেরঙের আবিরে সেজে উঠেছে মার্কেটগুলি। মনে হচ্ছিল যেন রামধনু ফুটে উঠেছে।

কোন গেঞ্জিতে লেখা হোলি হে, কোন গেঞ্জিতে লেখা বসন্ত এসে গেছে, আর কোন গেঞ্জিতে লেখা খেলবো হোলি রং দেবোনা, আবার কোন গেঞ্জিতে শ্রী রাধা কৃষ্ণের ছবি।

তবে দোকানদাররা জানালেন, আমরা কোন বাজে রং বিক্রি করছি না সমস্ত হারবাল প্রোডাক্ট, সরকার থেকে নিষেধাজ্ঞার জারির পর সমস্ত রং হারবাল কোম্পানী তৈরি করছেন, টা ছোট ছোট শিশু থেকে বড়দের পর্যন্ত ক্ষতি যাতে না হয়।

তবে ক্রেতারা জানালেন, প্রতিবছরই জিনিসের দাম কিছু না কিছু বেড়েই চলেছে, আর যত ফ্যাশন বাড়ছে, বিভিন্ন উৎসবে নতুন নতুন জিনিসের আবির্ভাব হয়ে থাকে, আর সেগুলি ছেলে মেয়েদের আকর্ষণ করে, তাই ছোট ছোট ছেলেমেয়েদের আবদার রুখতে বাধ্য হই কিনে দেওয়ার জন্য। যতটা সম্ভব।

দোল উৎসবে মেতে উঠবে মায়াপুর, ইসকন ,কৃষ্ণনগর, থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে। সর্ব ধর্মের মানুষেরা একে অপরকে রং ও আবীর মাখিয়ে মেলবন্ধনের সৃষ্টি করবেন।

তবে ইদানিং দেখা যায়, দোল উৎসবের অনেক আগে থেকেই বিভিন্ন সংস্থা, এনজিও ও ছোট ছোট নাচ ও গানের স্কুলগুলি, বিভিন্ন মাঠে পার্কে ও ছোট ছোট হল গুলি বুকিং করে দোল উৎসবে মেতে উঠেন স্কুলের ছাত্র-ছাত্রী ও সদস্যদের নিয়ে। এমনকি নিজেদেরকে বিভিন্ন সাজে সাজিয়ে তুলেন। কৃষ্ণ কেউ রাধা সেজে আবির নিয়ে খেলতে থাকেন।

ক্রেতাদের কাছে জানা গেল, একটি গেঞ্জির দাম ১০০ টাকা থেকে দেড়শো দুইশো টাকা, একটা পিচকির ি ৫০ টাকা থেকে ২০০ টাকা ৩০০ টাকার ৪০০ টাকা ও তার অধিক। একটি মুখোশ ৫০ টাকা থেকে দেড়শ ও দুইশো টাকা, রং ও আবিরের প্যাকেট মিনিমাম ২৫ টাকা থেকে শুরু করে তাহার অধিক। ফলস চুল দেড়শ টাকা থেকে ২০০ টাকা, বেলুনের প্যাকেট কুড়ি টাকা থেকে ৫০ টাকা। এইরকমই দাম দেখা গেল বেহালা মার্কেট, নিউমার্কেট, গড়িয়াহাট মার্কেট, শ্যামবাজার মার্কেট ,লেক মার্কেট ও গড়িয়া মার্কেট এবং এমনকি খিদিরপুর মার্কেট পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট