1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত বড় ধরনের অগ্নিকান্ডেরে থেকে রক্ষা পেলে কালিয়া বাজার।

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল মডেল থানার ওসি মনসুর আহমদের নেতৃত্বে মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও সঠিক দিকনির্দেশনায় পরিচালিত নেতৃত্বে এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
আজ ০৬ মে ২০২৬ বুধবার রাতের অভিযানে ত্রিশাল থানাধীন ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা সড়কে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে আটককৃত মোঃ মোছা মিয়া (৪৫)-এর কাছ থেকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা। সে ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের (পানা উল্লাহর বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আলী ও মাতা মৃত হাজেরা খাতুন।
ত্রিশাল মডেল থানা সূত্রে জানা যায়, ওসি মুনসুর সাহেবের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ত্রিশাল থানা পুলিশ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট