1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা শ্রমিকের ঘামেই গড়বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ : শামীম তালুকদার এমপি ওসমানীনগরে অনৈতিক কাজে নারী সহ ২ যুবক আটক ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ১৯৮২ সালে ১৭ জন সন্ন্যাসী ও সন্ন্যাসিনী হত্যার প্রতিবাদে- মানবতা বাঁচাও দিবস পালন করলো।। চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নবদিগন্তের টিউবওয়েল উপহার

ওসমানীনগরে অনৈতিক কাজে নারী সহ ২ যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওসমানীনগরে অনৈতিক কাজে নারী সহ ২ যুবক আটক

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকায় এক প্রবাসীর খালি বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবতীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সাজ্জাদুর রহমান রবিন নামের এক প্রবাসীর খালি বাড়ি থেকে আফসানা শিরিন (২৪) নামের এক যুবতীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় অলিউর রহমান (২২), পূর্ব ব্রাহ্মণগ্রাম, ওসমানীনগর এবং তামিম মাহতাব (২৫), নুরপুর, বালাগঞ্জ-কে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে অর্থের বিনিময়ে ওই যুবতীকে সেখানে নিয়ে আসা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটিতে অসামাজিক কার্যকলাপ চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোর্শদুল আলম ভূইয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।
ওসমানীনগর সংবাদদাতা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট