1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত বড় ধরনের অগ্নিকান্ডেরে থেকে রক্ষা পেলে কালিয়া বাজার। নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের

হোসাইন আহমেদ পারভেজ
স্টাফ রিপোর্টার,হাটহাজারী,চট্টগ্রাম :
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই ঘটনার ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি,
হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে “স্মৃতিতে ৫মে ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে”

মঙ্গলবার (৫ মে) হাটহাজারী উপজেলার হোটেল আল জামান মিলনায়তনে “স্মৃতিতে ৫ মে” শীর্ষক এই কর্মসূচিতে জমিয়ত,ছাত্র জমিয়তের নেতাকর্মীসহ স্থানীয় আলেম-উলামা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

ছাত্র জমিয়ত হাটহাজারী উপজেলা সভাপতি হাফেজ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাছানের সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের  সেক্রেটারি মাওলানা এমরান সিকদার বলেন, ২০১৩ সালের ৫ মে রাত বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। সেদিন নিরস্ত্র ধর্মপ্রাণ মানুষের ওপর চালানো নৃশংস দমন-পীড়ন কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। ঐ ঘটনার প্রকৃত চিত্র আজও জাতির সামনে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়নি এবং দায়ীদের বিচারও নিশ্চিত করা হয়নি।

অনুষ্ঠানে অন্যান্য  বক্তারা  বলেন, “শাপলা চত্বর শুধু একটি স্থান নয়, এটি একটি সংগ্রামের প্রতীক। এই ঘটনার ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা সত্য জানতে পারে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে।” এজন্য জাতীয় শিক্ষাক্রমে শাপলা চত্বরের ঘটনার অন্তর্ভুক্তির জোর দাবি জানান তারা।

ছাত্র জমিয়ত হাটহাজারী থেকে সরকারের প্রতি কয়েকটি দাবি দেন তারা:
শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে।
জাতীয় শিক্ষাক্রমে ৫ মে’র ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে।
আহত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন,
শহীদ শাহাদাতের গর্বিত পিতা জনাব নাজিম উদ্দীন,
হাটহাজারী উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল করিম,  ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক  এম ফোরকান আলী,
হাটহাজারী পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক  মুসলিমুল্লাহ,বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট