1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

নাজমুল পদত্যাগ না করলে খেলবে না ক্রিকেটাররা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

নাজমুল পদত্যাগ না করলে খেলবে না ক্রিকেটাররা!

 

 

আকাশ দাশ সৈকত

কাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচের আগেই বোর্ড পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে কোন ধরণের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা । আজ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

 

একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম। যার সর্বশেষ বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ,ক্ষতিপূরণ চাওয়া) এই প্রশ্ন তুলতেই পারবে না। আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি?

 

তবে বোর্ড পরিচালকের এমন মন্তব্য ভালোভাবে নিতে পারেনি কোয়াব । তাইতো রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’

 

তিনি আরও বলেন, ‘‘ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক। এমনকি আমরা প্রথম বিভাগ নিয়েও বোর্ডকে অনেক সময় দিয়েছি, এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাইনি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট