
বড় ধরনের অগ্নিকান্ডেরে থেকে রক্ষা পেলে কালিয়া বাজার।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
২ মে সন্ধ্যা ৭ টা ৩০ ঘটিকায় কালিয়া বাজারের ব্যবসায়ী দিপক বিশ্বাসের ছেলে বিশ্বনাথ একটি মটর সাইকেলে ঝালাই দিতে গিয়ে হঠাৎ মটর সাইকেলে আগুন ধরে যায়। আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
স্হানীয় দোকান মালিক আকাশ মল্লিক উপজেলা ফায়ার সার্ভিসে মোবাইল ফোনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লোক বল সহ ঘটনা স্হল আসার আগেই আগুন নিভে যায়। কালিয়া উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু পৌর বি এন পি র সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, সরদার আর্মিষ্ট্রং ঘটনা স্হলে পরিদর্শন করে। এ সময় উপস্থিত সকল কে সাবধানতা অবলম্বন করে কাজ কারার জন্য স,ম, ওয়াহিদুজামান মিলু অনুরোধ যানান।