1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ওসমানীনগরে যুবদল নেতার দোকানে সন্ত্রাসী হামলা: নগদ টাকা সহ জরুরি নথিপত্র লুট

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ওসমানীনগরে যুবদল নেতার দোকানে সন্ত্রাসী হামলা: নগদ টাকা সহ জরুরি নথিপত্র লুট

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ

সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উমরপুর ইউনিয়নের খাদিমপুর বাজারে অবস্থিত খাদমপুর ড্রাগ হাউজে এ হামলা চালানো হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে সংঘবদ্ধ সন্ত্রাসী দল আকস্মিকভাবে দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার সময় দোকানের কেশ ড্রয়ারে থাকা ১২ আনা ওজনের ১ জোড়া কানের দুল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। অভিযুক্তদের মধ্যে স্থানীয় আওয়ামী যুবলীগ এর একটি সন্ত্রাসী চক্র জড়িত বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

 

হামলার ঘটনায় দোকানের মালামাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

 

ভুক্তভোগী যুবদল নেতা আহবাবুল হোসেন বলেন,

এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা। আমাকে আতঙ্কিত করা ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতেই এই তাণ্ডব চালানো হয়েছে।

তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ঘটনার পর বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানি ও স্থানীয় জনসাধারণ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাজারে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।

 

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার সামছুল জানান,

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসমানীনগর নিউজ

০১/১২/২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট