1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

ওসমানীনগরে লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ওসমানীনগরে লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা :: ওসমানীনগর উপজেলার লাল কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধে টিকা দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে।

 

টিকা দান কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য সহকারী ও টিকাদান দলের সদস্যরা শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রানি দত্ত বলেন, “টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এই টিকা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল হাসান জানান, সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ধাপে ধাপে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে, যাতে শিশুরা নিরাপদ ও সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

 

এই উদ্যোগের মাধ্যমে ওসমানীনগর উপজেলায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট