1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু 

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড় জেল কারাগারে অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের (৫১) মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল চারটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে গুরুতর দেখে জামিনে মুক্তির মাত্র কয়েক মিনিটের মাথায় তার মৃত্যু হয়।

মৃত হারুন অর রশিদ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য এবং দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা কৃষক লীগেরও সদস্য ছিলেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ অক্টোবর একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কারাগারে যান। গত বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

হারুন অর রশিদের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। বিকেল পৌনে চারটার দিকে কারা কর্তৃপক্ষ জামিনের বিষয়টি নিশ্চিত করে তাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত করে দেয়। এর ঠিক কয়েক মিনিট পরই বিকেল ৪টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় জেল সুপার আখেরুল ইসলাম জানান, অসুস্থ হওয়ার পর থেকেই বিধি অনুযায়ী তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর আইনি প্রক্রিয়া মেনেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট