1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

ফুলপুরকে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত আধুনিক উপজেলা গড়তে চান রিফাত

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

ফুলপুরকে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত আধুনিক উপজেলা গড়তে চান রিফাত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রস্তুতি। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে জনপদ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সিরাজুম মুনীর রিফাত।
রিফাত বলেন, নির্বাচিত হলে তিনি ফুলপুরকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। তাঁর ভাষায়, “ফুলপুর আমার জন্মভূমি। এ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবা সহজীকরণের মাধ্যমে একটি মডেল উপজেলা গড়াই আমার লক্ষ্য।”
স্থানীয় সূত্র জানায়, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন রিফাত। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে অসচ্ছল মানুষের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার দাবি করেছেন সংশ্লিষ্টরা। এ কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।
ব্যবসায়িকভাবে তিনি রিয়েল এস্টেট, হাউজিং, গাড়ির শোরুম, কয়লা আমদানি, পরিবহন, মৎস্য, লেয়ার ও ডেইরি খাতসহ বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত। উদ্যোক্তা হিসেবে অর্জিত অভিজ্ঞতা জনসেবায় কাজে লাগাতে চান বলে জানান তিনি।
নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে রিফাত বলেন, বিভিন্ন ইউনিয়নে ঘুরে সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা জানার চেষ্টা করছেন। “উপজেলার সমস্যা চিহ্নিত করে সমাধানভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোতে চাই। দুর্নীতিমুক্ত ও নাগরিক ভোগান্তিমুক্ত প্রশাসন গড়ে তোলাই অগ্রাধিকার,” বলেন তিনি। পাশাপাশি পর্যটনের সম্ভাবনা কাজে লাগিয়ে ফুলপুরকে একটি আকর্ষণীয় ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার কথাও উল্লেখ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তরুণ প্রার্থী হওয়ায় রিফাতকে ঘিরে ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার—বিভিন্ন স্থানে তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে নির্বাচনে কার পক্ষে জনসমর্থন কতটা, তা নির্ধারিত হবে ভোটের দিনই।
খোঁজ নিয়ে জানা গেছে, সিরাজুম মুনীর রিফাত উপজেলার বালিয়া ইউনিয়নের পৈতৃক বাসিন্দা। তাঁর জন্ম ও বেড়ে ওঠা ফুলপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মাস্টার রোড এলাকায়। তিনি ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন শেষে মাদ্রাসায় ভর্তি হন। ময়মনসিংহের জামিয়া ইসলামিয়া চরপাড়া মাদ্রাসা এবং চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে ২০১১ সালে দারুল হাদিস সম্পন্ন করেন।
পারিবারিকভাবে তিনি একটি পরিচিত পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর দাদা মরহুম হাজী আব্দুল বছির এবং পিতা হাজী গোলাম ফারুক। পরিবারের সদস্যরা শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রিফাত বলেন, “জনগণ চাইলে এবং সবার সহযোগিতা পেলে চেয়ারম্যান পদে নির্বাচন করব। নির্বাচিত হলে জনগণের অধিকার ও সেবাকে অগ্রাধিকার দিয়ে একটি কার্যকর উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই।”
উপজেলা নির্বাচন সামনে রেখে ফুলপুরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়লেও আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরই নির্বাচনী সমীকরণ স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট