1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :জামালপুরের সরিষাবাড়ীতে ঘরের টিনের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বাউসি ঋষিপাড়া এলাকায় নিরঞ্জন ঋষি ও নিতাই ঋষি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— নিরঞ্জন ঋষি, নিতাই ঋষি, অনন্ত ঋষি, সুজন ঋষি, মায়া রানী ঋষি, শ্যামল ঋষি ওরফে ফকির, রতন ঋষি, মমতা ঋষিসহ আরও কয়েকজন। গুরুতর আহত নিরঞ্জন ঋষি ও অনন্ত ঋষিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি নিয়ে উভয় পক্ষই থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাউসি ঋষিপাড়া গ্রামের মৃত নরেন চন্দ্র ঋষির ছেলে নিরঞ্জন ঋষির গোসলখানার পানি একই বাড়ির চিনি মোহন ঋষির ছেলে নিতাই ঋষির সীমানা দিয়ে নিষ্কাশন হতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরে স্থানীয় মাতব্বরদের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিরঞ্জন ঋষি তার গোসলখানার পানি নিতাই ঋষির সীমানা দিয়ে নিষ্কাশন বন্ধ করে দেন।

কিন্তু অভিযোগ রয়েছে, এরপরও নিতাই ঋষির পক্ষের লোকজন রাতের বেলায় প্রায়ই নিরঞ্জন ঋষির ঘরের টিনের চালে ইট–পাটকেল নিক্ষেপ করতেন। বৃহস্পতিবার রাতেও একই ঘটনা ঘটলে নিরঞ্জন ঋষি এর প্রতিবাদ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় নিরঞ্জন ঋষির বসতঘরের টিনের বেড়া ও ঘরের বিভিন্ন অংশে ইট ও লাঠি দিয়ে আঘাত করে ক্ষতিসাধন করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নিরঞ্জন ঋষি অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের অব্যাহত অত্যাচারে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট