1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার সংলগ্ন আহলা দরবার শরীফে (আনজুমানে আসাদিয়া নবীয়া, সিহাবীয়া) এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহলা দরবার শরীফের প্রয়াত মুরিদানদের মধ্যে মৃত ময়মন, মৃত আব্দুল গাফফার সেন্টু, মৃত মিজানুর রহমান (পুলিশ), মৃত আব্দুল সালামসহ অন্যান্য মৃত ভক্ত মুরিদানদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন আহলা দরবার শরীফের মুরিদান মো. বেলায়েত আলী, মো. জিয়াউর রহমান রানা, মো. বাবু আলী, মো. জামিল, মো. নুরুজ্জামান, মো. সুমন আলী ও মো. মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে আহলা দরবার শরীফের সকল মৃত মুরিদান ভক্তদের রুহের মাগফিরাত এবং বর্তমান ভক্তদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। সবশেষে হুজুর দোয়া পরিচালনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট