1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

সারা দেশের ন্যায় কালিয়ায় প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু!

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় কালিয়ায় প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু!

 

 

শেখ ফসিয়ার রহমান  নড়াইল  জেলা প্রতিনিধি!!

সারা দেশের ন্যায় নড়াইল জেলার কালিয়া উপজেলায়  প্রথমবারের মতো একযোগে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। দেশের ইতিহাসে এই প্রথম ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এক মাসব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন চলছে সারাদেশে।

এরই অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) নড়াইলের কালিয়া উপজেলার  জোকা বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ সোয়াইব।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ পার্থ প্রতিম বিশ্বাস, আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তাজ মল্লিক, ফিল্ডস কর্মী নিতিশ কুমার, শাহানারা বেগম পিয়ারী, সাজেদা বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,  এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা রাণি দাসসহ স্থানীয় জনপ্রতিনিধি  শিক্ষক ও অভিভাবক বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ মোঃ সোয়াইব বলেন,

“কালিয়া উপজেলায় মোট ৫৭ হাজার ৯৫৭ জন শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। আগামী ১০ দিন স্কুল পর্যায়ে এবং পরবর্তী ৮ দিন কমিউনিটি ক্লিনিক গুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে।

টাইফয়েডের টিকা সর্বস্তরে পৌঁছাতে হলে ব্যাপক প্রচারণা দরকার। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।”

টিকা নিতে এসে শিক্ষার্থীদের মাঝে প্রথমে কিছুটা ভয় দেখা গেলেও টিকা গ্রহণের পর তারা স্বস্তি প্রকাশ করে। অন্যদিকে, অভিভাবক ও সচেতন মহল সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ, এইচ, এ,  ডাঃ মোঃ সোয়াইব জানায়, এক মাসব্যাপী এই জাতীয় ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডজনিত জটিল রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে।

অনুরুপ ভাবে নড়াইল সদর, লোহাগড়া উপজেলায় ও টাইফয়েড টিকা দান কার্যক্রম পরিচালিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট