1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি” স্লোগানে গফরগাঁওয়ে দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

“আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি” স্লোগানে গফরগাঁওয়ে দিবস উদযাপন

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশু শুধু পরিবারের নয়, দেশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যা শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, মেডিকেল অফিসার ডা. তানিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী নেত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট