1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি! কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের লাশ উদ্ধার। বিধানসভার প্রার্থী বিজয় ওঝার জনসভায়- উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী।‌

সারদীয় দুর্গাপূজায় বীরগঞ্জে জামায়াতের বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

সারদীয় দুর্গাপূজায় বীরগঞ্জে জামায়াতের বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি,

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির, জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জননেতা মোঃ রাশেদুন নবী বাবু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌরসভার কেন্দ্রীয় পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।

 

পরিদর্শনকালে পূজা উদ্যাপন পরিষদের বীরগঞ্জ পৌরসভা শাখার সভাপতি **রতন কুমার সাহা (রেন্টু)সহ স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই সঙ্গে পূজার সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

 

এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার আমির মুহা. মোসাদ্দেক হোসাইন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পূজা আয়োজকরা জামায়াত নেতৃবৃন্দের এই সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময়কে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এমন উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।

 

স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন বীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট