1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি! কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের লাশ উদ্ধার। বিধানসভার প্রার্থী বিজয় ওঝার জনসভায়- উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী।‌ সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের অবহেলা! অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রী ও ট্রেন ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেফতার-০১

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি!

আকাশ দাশ সৈকত
চোটের ভয়াবহ থাবায় কপাল পুড়ল জার্মানির তারকা ফরোয়ার্ড সার্জ গ্যানাব্রির। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ায় আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আসরে আর দেখা যাবে না ৩০ বছর বয়সী এই ফুটবলারকে।

আজ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে গ্যানাব্রির ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চোটের ধরন গুরুতর হওয়ায় সুস্থ হয়ে মাঠে ফিরতে গ্যানাব্রিকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হবে।

গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বায়ার্নের শুরুর একাদশে ছিলেন গ্যানাব্রি। তবে ম্যাচের ৬১তম মিনিটে অস্বস্তি অনুভব করলে তাকে মাঠ থেকে সরিয়ে জামাল মুসিয়ালাকে নামানো হয়। গত শনিবার বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে জয়ের দিনেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার চোটের গভীরতা ধরা পড়ে, যা তাকে বিশ্বকাপ স্বপ্ন থেকে ছিটকে দেয়।

নিজের এই অনাকাঙ্ক্ষিত বিদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন গ্যানাব্রি। তিনি লেখেন, “জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটি আমার জন্য অত্যন্ত দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন আমি দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে সতীর্থদের সমর্থন জুগিয়ে যাব”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট