1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি! কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের লাশ উদ্ধার। বিধানসভার প্রার্থী বিজয় ওঝার জনসভায়- উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী।‌ সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের অবহেলা! অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রী ও ট্রেন ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেফতার-০১ নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়ন করতে কালিয়া উপজেলায় বিশেষ সভা। ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের লাশ উদ্ধার।

মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার ভেড়ামারায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল ‘ নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক মো: আনোয়ার পারভেজ(২৯) তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছেন।সে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার ইমদাদুল ইসলামের ছেলে।
পুলিশ ওই প্রতিষ্ঠানের নিচ তলা থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান।
বুধবার(২২ এপ্রিল) ভেড়ামারা পৌরসভার পাশে বেলা ১২ টায় এ ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল সম্পূর্ণ করে বেলা ৩টায় লাশ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

পারিবারিকভাবে ও প্রতিষ্ঠানের কর্মচারী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক দায়িত্বে ছিল।সে এবং তার স্ত্রী ছাড়াও এই প্রতিষ্ঠানে ৪ জনের মালিকানা আছে। যাবতীয় প্রাতিষ্ঠানিক কাজ তিনি নিজেই করেন বলে জানিয়েছেন অন্যান্য মালিকগণ। বেলা ১০ টার দিকে তিনি
নিচ তলার একটি রুমে যান। সাড়া শব্দ না পেয়ে কর্মচারীরা গিয়ে দেখতে পান রুমের দরজা বন্ধ। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে সকলের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত ঘুমের ওষুধের বেশ কয়েকটা প্যাকেট উদ্ধার করা হয়।

প্রাইভেট হাসপাতালটির আরেকজন অংশীদার ফয়সাল জানান,তার আত্মহত্যার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। আর এটি মেনে নেয়ার মতও নয়। তবে বেশ কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি ভালো চলছিল না। এই নিয়ে হয়ত একটি মানসিক চাপ তৈরি হতে পারে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান জানান, প্রাইভেট হাসপাতাল মালিক আনোয়ার পারভেজ তার নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল সম্পূর্ণ করে পোস্টমর্টেমে পাঠিয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট