1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর -২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সার্জ গ্যানাব্রি! কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২ নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা ভেড়ামারায় প্রাইভেট ক্লিনিক মালিকের লাশ উদ্ধার। বিধানসভার প্রার্থী বিজয় ওঝার জনসভায়- উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ জী।‌

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে গাবতলা মোড়, কালিতলা, বড়ইন্দারা মোড়, নিমতলা মোড়, বাতেন খাঁর মোড় এবং শান্তির মোড় এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ মাহবুব আলী লালা, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য তারা সকলকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট