1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, তেতুলিয়ায় কৃর্তি শিক্ষা র্থীদের সংবর্ধনা এবং গুনিদের সম্মান২০২৬ ইং অনুষ্ঠি ঈদ উপলক্ষে রহিমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নড়াইলের কালিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন। চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে।

ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল

ফয়জুর রহমান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাওন সরকার, মানিক মিয়া, মাহমুদুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতৃবৃন্দ ও কর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় জিয়াউর রহমানের সাহসী ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশের উন্নয়ন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতিতে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তাঁরা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়নে জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এবং বর্তমান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট