1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই বীরগঞ্জ প্রেসক্লাবে এমপি মঞ্জুরুল ইসলামের ঈদ শুভেচ্ছা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন –এমপি নূরুল ইসলাম বুলবুল হাতুড়ে কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে ৪ বছরের শিশু কন্যা রুবাইদা মুসলিম সম্প্রদায়ের ঈদুল জোহায়– বাজারে ছাগলের দাম আগুন। কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সরিষাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১ ঈদুল আযহা উপলক্ষে ৭ দিন বন্ধ চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা

সরিষাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: সমাজের সাধারণ মানুষ, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠী এবং আর্থিকভাবে অসচ্ছল ও জটিল রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সামাজিক সংগঠন “হিলফুল ফুজুল ফাউন্ডেশন”। সংগঠনটির উদ্যোগে বুধবার(২৭ মে) বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম সাবু স্বাগত বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেঙ্গুয়া সাত গম্বুজ বড় জামে মসজিদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জিয়াউল হক সোহেল। তিনি সংগঠনটির মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এতে কোনাবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগঠক ও দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ঠিকাদার আলহাজ রঞ্জু আহমেদ, সমাজসেবক আব্দুল করিম এবং হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সদস্য শাকিল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছাদ্দিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য নাজমুল ইসলাম, আসিফ মাহমুদ, সোহেল মাহমুদ ও হাফেজ রমজান আলী।
বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল আতপ চাল, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, জিরা, দারুচিনি, সাদা এলাচ, সয়াবিন তেল, সাবান, গুঁড়া দুধ, সেমাই, তেজপাতাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এ উপহার পেয়ে খুশি অসহায় মানুষেরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট