1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন –এমপি নূরুল ইসলাম বুলবুল হাতুড়ে কবিরাজের চিকিৎসায় হাত হারাতে বসেছে ৪ বছরের শিশু কন্যা রুবাইদা মুসলিম সম্প্রদায়ের ঈদুল জোহায়– বাজারে ছাগলের দাম আগুন। কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সরিষাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১ ঈদুল আযহা উপলক্ষে ৭ দিন বন্ধ চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ,ঈদ উপহার সামগ্রী বিতরণ। তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে প্রতিবাদ

অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন –এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন –এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর ৩ আসনের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিশেষ ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল-এর পক্ষ থেকে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বুধবার (২৭ মে) সকাল ১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জার গিফারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাঃ রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় সুধীজন ও সাধারণ মানুষের মতে, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয়। তারা বলেন, এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জানা গেছে, নূরুল ইসলাম বুলবুল প্রতি বছরই বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে অসহায় মানুষের সহায়তায় নানা ধরনের মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন।ঈদ উপহার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট