1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতার NILD সেবা কেন্দ্রে আসেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার। ১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সরিষাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ১ ঈদুল আযহা উপলক্ষে ৭ দিন বন্ধ চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে ,ঈদ উপহার সামগ্রী বিতরণ। তেতুলিয়ায় শালবাহান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে প্রতিবাদ রামচন্দ্রপুর বাজার থেকে ফুলবাড়িয়া বাজার সড়কের বেহাল দশা ৭ নং শুভরাড়া ইউনিয়নের ঈদুল আজাহা উপলক্ষে ১০ কেজি করে চাউলের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
ভালোবাসা, অভিমান আর সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ীতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ১৪ মাসের দাম্পত্য জীবন ছেড়ে সাবেক প্রেমিককে বিয়ে করলেও মাত্র ৬ দিনের মাথায় আবারও সাবেক স্বামীর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের সিদ্ধান্তে উপজেলার আরামনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জিয়াউল হকের সঙ্গে রায়দের পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে শিমু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর প্রায় ১৪ মাস তাদের সংসার চলমান ছিল।
গত সোমবার (১৯ মে) শিমু তার সাবেক প্রেমিক সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার দক্ষিণপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে আবু সাঈদকে স্বামীর বাড়িতে ডেকে নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবু সাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে শিমুর সঙ্গে আবু সাঈদের বিয়ে সম্পন্ন হয়।
তবে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় মঙ্গলবার (২৬ মে) সকালে শিমু তার সাবেক স্বামী জিয়াউল হককে বর্তমান স্বামী আবু সাঈদের বাড়িতে ডেকে নেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
এ সময় শিমু জানান, তিনি আবারও জিয়াউল হকের সঙ্গেই ঘর-সংসার করতে চান। অন্যদিকে আবু সাঈদ স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি শিমুকে নিয়ে আর সংসার করবেন না।
ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, “ভালোবাসা বড়ই অদ্ভুত”, আবার কেউ এটিকে সম্পর্কের টানাপোড়েনের এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে দেখছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট