1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্দন সরিষাবাড়ীতে র‍্যাব-১৪’র অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি আটক, আদালতে প্রেরণ তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত সরিষাবাড়িতে ফেসবুকের প্রেমে প্রবাসীর বাড়িতে যুবক, গভীর রাতে জনতার হাতে ধরা পড়া নিয়ে আলোচনায় তুঙ্গে কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিল ত্রিশালে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ এক নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড় জেলায় সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময়ে শিশুসহ এক নারীকে আটকের পর পতাকা বৈঠকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। পরে রাতেই আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবির মাধুপাড়া ক্যাম্পের সদস্যরা। এঘটনায় রাতে বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে।

আটককৃতরা হলো- মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে বৃষ্টি খাতুন (২৫) ও তিন বছর বয়সী নাতনি আয়েশা খাতুন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বৃষ্টি খাতুন তার তিন বছর বয়সী মেয়েকে নিয়ে। পরে সীমান্ত মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। পরে তারা বিজিবিকে বিষয়টি অবগত করে। এরপর রাত ৭টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামে এক স্বামী আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট