1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত সরিষাবাড়িতে ফেসবুকের প্রেমে প্রবাসীর বাড়িতে যুবক, গভীর রাতে জনতার হাতে ধরা পড়া নিয়ে আলোচনায় তুঙ্গে কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিল ত্রিশালে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীতে সনাতন পদ্ধতিতে (হাত দিয়ে) পাথর তুলতে গিয়ে মাটি ভেঙে নদীর পানিতে ডুবে আইয়ুব আলী (৩০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিঙ্গীগছ গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আইয়ুব আলী একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি পাথর শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে করতোয়া নদীর পানিতে নেমে পাথর টানার বেদা নিয়ে পাথর তুলতে গেলে নদীর পাড়ের উপরিভাগের মাটি হঠাৎ ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে আইয়ুব পানির নিচে মাটিচাপা পড়ে যান।

এ সময় স্থানীয় শ্রমিকরা তা দেখে দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট