1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্দন সরিষাবাড়ীতে র‍্যাব-১৪’র অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি আটক, আদালতে প্রেরণ তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত সরিষাবাড়িতে ফেসবুকের প্রেমে প্রবাসীর বাড়িতে যুবক, গভীর রাতে জনতার হাতে ধরা পড়া নিয়ে আলোচনায় তুঙ্গে কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিল ত্রিশালে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন

সরিষাবাড়ীতে র‍্যাব-১৪’র অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি আটক, আদালতে প্রেরণ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে র‍্যাব-১৪’র অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারি আটক, আদালতে প্রেরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব-১৪’র অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক আল আমিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বালোবাড়ি গ্রামের মারফত আলীর ছেলে। শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪’র একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে জেসিও নায়েব সুবেদারের নেতৃত্বে আল আমিনকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম আদালতে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, আল আমিন একজন পেশাদার ও আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট