1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত সরিষাবাড়িতে ফেসবুকের প্রেমে প্রবাসীর বাড়িতে যুবক, গভীর রাতে জনতার হাতে ধরা পড়া নিয়ে আলোচনায় তুঙ্গে কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু বরানগর নবারুণ সংঘের উদ্যোগে- বিধায়ক সজল ঘোষ কে সম্মাননা জ্ঞাপন ও মিল ত্রিশালে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

সরিষাবাড়িতে ফেসবুকের প্রেমে প্রবাসীর বাড়িতে যুবক, গভীর রাতে জনতার হাতে ধরা পড়া নিয়ে আলোচনায় তুঙ্গে

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সরিষাবাড়িতে ফেসবুকের প্রেমে প্রবাসীর বাড়িতে যুবক, গভীর রাতে জনতার হাতে ধরা পড়া নিয়ে আলোচনায় তুঙ্গে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয় থেকে প্রেম। সেই প্রেমের টানেই প্রবাসী স্বামীর বাড়িতে ছুটে আসেন নীরব (২০) নামে এক যুবক। তবে গভীর রাতে প্রেমিকার কক্ষে অবস্থান করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা গ্রামের কৃষক মতিউর রহমান এর বাড়িতে ঘটে। জনতার হাতে আটক নীরব ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। সে মিরপুর এম ও এস (ভিটিসিতে) দ্বিতীয় বর্ষে অধ্যানরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী রিফাতের স্ত্রী লাবনীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর খালাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে যান নীরব। গভীর রাতে প্রবাসীর স্ত্রীর কক্ষে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে দুজনকে আটক করে। এ সময় তারা মারধরের শিকার হয়েছেন বলেও জানা গেছে।
পরে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হলেও নীরব বিয়েতে রাজি থাকলেও প্রবাসীর স্ত্রী লাবনী তার সংসার ভাঙতে রাজি নন বলে জানান তিনি।
এ ঘটনায় এলাকায় নানা সমালোচনা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি ।
তিনি আরোও জানান অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট