1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! ভেড়ামারায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে মানা করায় অনুষ্ঠান বর্জন তেতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউজধান তিল বীজ বিতরন চসিক ও সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) -এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষর তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

সরিষাবাড়ীতে প্রেমের টানে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে প্রেমের টানে সিঙ্গাপুর প্রবাসীকে বিয়ের দাবিতে অনশনে সৌদি প্রবাসীর স্ত্রী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রেম ও দাম্পত্য দ্বন্দ্বকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সিঙ্গাপুর প্রবাসী এক যুবককে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী স্বামীর স্ত্রী অনশন শুরু করেছেন। যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবারের তথ্য অনুযায়ী জানা গেছে , সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের জামাল মন্ডলের ছেলে সৌদি প্রবাসী মমিনের সঙ্গে একই উপজেলার ভাটারা ইউনিয়নের পূর্ব ভাটারা গ্রামের আজিজুল হকের মেয়ে নাদিয়া আক্তার তিশার ২০১৬ সালে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
অভিযোগ রয়েছে, তিশার স্বামী বিদেশে থাকাকালীন সময়ে একই গ্রামের সাকিন মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী সিয়াম মিয়ার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে’র মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্ক গভীর হলে প্রেমের পরিণয় ঘটাতে সিয়ামের আহ্বানে গত বুধবার (১৫ এপ্রিল) রাতে তার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিশা।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিয়াম মিয়ার বাড়িতে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা গেছে।
স্থানীয় সচেতন ব্যক্তি আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের নয়—এটি সামাজিক ও পারিবারিক মূল্যবোধের সঙ্গেও জড়িত। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট