1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! ভেড়ামারায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে মানা করায় অনুষ্ঠান বর্জন তেতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউজধান তিল বীজ বিতরন চসিক ও সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) -এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষর তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দেবীগঞ্জ পৌরসভা নতুন বন্দর ৯নং ওয়ার্ডের বাসিন্দা চান মিয়ার ছেলে মোঃ নুরনবী (২৫) এবং একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে মোঃ লাবু ইসলাম (২৩) কে মাদক সেবনের সময় মাদক ট্যাপেন্টাডল ও সরঞ্জামসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের চৌকস দল অভিযান চালিয়ে নতুন বন্দর মগবাজার এলাকা তাদের আটক করা হয়।

পরবর্তীতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দক্ষ টিম সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, দেবীগঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট