
লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু!
আকাশ দাশ সৈকত
বান্দরবনের লামায় নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই পর্যটকের নাম আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর কদল ভূঁইয়ার বাড়ির মোঃ সাইফুল্লাহ এর ছেলে।
জানা যায়, আজ দুপুরে সায়েম এবং তার সঙ্গী আরো ৫ বন্ধুসহ আজ সীতাকুণ্ড এলাকা থেকে বান্দরবনের লামার মাতামুহুরী নদীর পাশে অবস্থিত মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে যায়। রিসোর্টে চেক ইন করে দুপুর ১টায় তারা নদীতে গোসল করতে নামে। গোসলের সময় অসতর্কতাবশত সায়েম গভীর জলে গেলে সেখানে পানিতে তলিয়ে যায়। রিসোর্টের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেয়। লামা ফায়ার সার্ভিসের টিম দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং পরবর্তীতে তার লাশ খুঁজে পায়।
এই ঘটনার পর হোয়াইট পিক স্টেশনের ম্যানাজার মোঃ আরাফাত গণমাধ্যমকে বলেন, ৬ জনের গ্রুপটি ১২টায় আমাদের রিসোর্টে চেক ইন করে। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হয়েছে। তারপরেও আনন্দে ছলে তারা ওখানে গিয়ে গোসল করতে গেলে সায়েম নামে ওই ব্যাক্তি পানিতে তলিয়ে যায়। নিখোঁজের পর আমরা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা উদ্ধার অভিযান শুরু করে পরে সায়েমের লাশ খোঁজে পায়।