1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! ভেড়ামারায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে মানা করায় অনুষ্ঠান বর্জন তেতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউজধান তিল বীজ বিতরন চসিক ও সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) -এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষর তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

সরিষাবাড়ীতে নববর্ষে উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রত্যাশায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে নববর্ষে উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রত্যাশায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলা নববর্ষ উপলক্ষে উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রত্যাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী সালিমা তালুকদার আরুনীর সমর্থকদের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের আদাচাকি গ্রামের বাসিন্দা, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টুর বাগানবাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালিমা তালুকদার আরুনীর সমর্থক গোষ্ঠী ডোয়াইল ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্যে রাখেন সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মিন্টু বলেন, “নববর্ষ উপলক্ষে অনেকেই পান্তা-ইলিশের আয়োজন করেন। তবে আমরা দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রীতিভোজের আয়োজন করেছি। সালিমা তালুকদার আরুনী দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, তিনি সংরক্ষিত মহিলা আসনে জামালপুর ও শেরপুর অঞ্চল থেকে মনোনয়ন পেয়ে এ এলাকার মানুষের সেবা করার সুযোগ পাবেন।”
তিনি আরও বলেন, দেশ, জাতি ও দলের শীর্ষ নেতৃত্বের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আরিফ হোসেন, ফরহাদ হোসেন, খলিলুর রহমান, সুরুজ্জামান, লুৎফর রহমান লেবু, আনিছুর রহমান আনিছ, লাল মিয়া, আব্দুস সালাম ও আব্দুল বারেক প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ওলামা দল ডোয়াইল ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম এবং মাওলানা আব্বাস আলী জিহাদী। এ সময় সালিমা তালুকদার আরুনীর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন লাভ এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা আজিজুল কবীর তালুকদার হুমায়ুনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার জন্য দোয়া করা হয়।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে নববর্ষ উপলক্ষে উপস্থিত সকলের জন্য ইলিশ মাছ, মাসকলাইয়ের ডাল ও আলু ভর্তা দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে উপস্থিত অনেকেই প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট