1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! ভেড়ামারায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে মানা করায় অনুষ্ঠান বর্জন তেতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউজধান তিল বীজ বিতরন চসিক ও সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) -এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষর তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

মিটার সংকটে ওসমানীনগর পল্লী বিদ্যুৎ অফিস: অনিয়মের অভিযোগে গ্রাহক ভোগান্তি বাড়ছে

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মিটার সংকটে ওসমানীনগর পল্লী বিদ্যুৎ অফিস: অনিয়মের অভিযোগে গ্রাহক ভোগান্তি বাড়ছে

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। নতুন মিটার ও তার (ওয়ার) সংকটের অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
অভিযোগে জানা যায়, আবেদন করার পর মাসের পর মাস পার হলেও অনেক গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না। ফলে নতুন নির্মাণাধীন বাসাবাড়ির মালিক, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে পুরোনো মিটারে অতিরিক্ত বা ‘ভূতুড়ে বিল’ আসার অভিযোগ দিলেও তা পরিবর্তন করা হচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকেরা। অভিযোগ রয়েছে, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীকে বাড়তি উৎকোচ দিলে অনেক কাজ দ্রুত সম্পন্ন হলেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে তা হচ্ছে না।
স্থানীয় পাছপাড়া গ্রামের শাহ আনহার মিয়া ও বোয়ালজোড় এলাকার সৈয়দ হুমায়ুন কবিরসহ একাধিক গ্রাহক বলেন, “সব ধরনের কাগজপত্র জমা দেওয়ার পরও শুধু মিটার না থাকার অজুহাতে আমাদের বারবার অফিসে ঘুরতে হচ্ছে। নির্দিষ্ট কোনো সময়সীমাও জানানো হচ্ছে না।”
মিটার সংকটের কারণে অনেক ক্ষেত্রে পুরোনো বা ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তনও সম্ভব হচ্ছে না। এতে করে বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা ও অতিরিক্ত বিলের অভিযোগ বাড়ছে বলে জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে ওসমানীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাইমুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্রীয়ভাবে মিটার সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে। নতুন মিটার সরবরাহ পাওয়া গেলে দ্রুত গ্রাহকদের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে ভুক্তভোগী গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে করে মিটার সংকট নিরসনের মাধ্যমে গ্রাহকদের ভোগান্তি লাঘব করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট