1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু! ভেড়ামারায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে মানা করায় অনুষ্ঠান বর্জন তেতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউজধান তিল বীজ বিতরন চসিক ও সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) -এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষর তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন স্পিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চমক ছাড়াই কিউইদের বিপক্ষে দল ঘোষণা বিসিবির!

আকাশ দাশ সৈকত:
কোন চমক ছাড়াই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সর্বশেষ পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে ছিলো এমন সব ক্রিকেটার আছে বিসিবির ঘোষিত দলে। সর্বশেষ সিরিজে আফিফ হোসেন এবং সাইফ হাসানরা ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ঘোষিত দলে আছে তারা দুই জনই। এছাড়া নাজমুল হোসেন শান্ত , লিটন কুমার দাশ আর সর্বশেষ সিরিজে বেঞ্চে থাকা সৌম্য সরকার ও আছে ঘোষিত দলে।

ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই লড়াই। ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট