1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

প্রস্তুতি ম্যাচের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রস্তুতি ম্যাচের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

আকাশ দাশ সৈকত: আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি প্রীতি ম্যাচের আগে দল থেকে ছিটকে গেছেন সেলেসাওদের নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার। লিভারপুলের এই তারকার চোট ব্রাজিল কোচ ও সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের চোটের খবর নিশ্চিত করেছেন আলিসন নিজেই। স্টোরিতে তিনি লিখেছেন: “দুর্ভাগ্যবশত আমি কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকব। দ্রুত ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছি”।

আলিসন ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার বিকল্প হিসেবে ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন করিন্থিয়ানসের ২৭ বছর বয়সী গোলরক্ষক হুগো সুজা।

আলিসনের এই চোটের প্রভাব শুধু জাতীয় দলেই নয়, পড়েছে ক্লাব ফুটবলেও। তাকে ছাড়াই আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের মুখোমুখি হয়েছিল লিভারপুল। তবে আর্নে স্লটের শিষ্যদের দিনটি মোটেও ভালো যায়নি; ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে অলরেডদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট