1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি । পঞ্চগড়ে গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল- মহাসড়কে ৪০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি ভাড়া অতিরিক্ত ভোগান্তিতে সাধারণ যাএী পঞ্চগড়ে গুদামে মিলল দেড় হাজার লিটার তেল, অভিযানে ১০ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে ভিজিএফের চাউল বিতরনে অনিয়ম বঞ্চিতদের বিক্ষোভ গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি  বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি ।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি ।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: ১৯শে মার্চ বৃহস্পতিবার, বিধানসভা ভোটে প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার সাথে সাথে, এবং পুনরায় যাহারা টিকিট পেয়েছেন, তাহাদের মধ্যে শুরু হয়ে গেছে তোর জোর, পুজো দেওয়া থেকে শুরু করে দেওয়াল লিখন।

বরানগরের তৃণমূলের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বিধানসভা ভোটে পুনরায় টিকিট পেয়ে, ভোট প্রচার ও দেওয়াল লিখন শুরুর আগেই, আলমবাজার শ্যাম মন্দিরে, শ্যামবাবার আশীর্বাদ নিতে পুজো দিতে গেলেন । প্রার্থনা জানালেন শ্যামবাবার কাছে পুনরায় জয়ী হওয়ার জন্য। ১৮ই মার্চ বুধবার মন্দিরে গিয়ে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিলেন, ও বাবার কাছে প্রার্থনা জানিয়ে প্রণাম সারলেন।

যাহারা পুনরায় ভোটে টিকিট পেয়েছেন, এলাকায় এলাকায় তাহাদের নামে চলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়াল লিখন ও প্রচার। তৃণমূল কংগ্রেস জাতে দিকে দিকে জয়ী হয় , তাহার বার্তা নিয়েই এই দেওয়াল লিখন , জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান। প্রতিটি এলাকার দেওয়াল গুলি ভরে উঠেছে তৃণমূলের দেওয়াল লিখনে।

তবে ২০২৬ এ বেশ কিছু পুরানো প্রার্থীর নাম বাদ গেলেও, কিছু এলাকায় টিকিট পেয়েছেন একই প্রার্থী, দেখা গেল বেহালা, রাসবিহারী, টালিগঞ্জ, বরানগর, হাওড়া এই সকল এলাকায় একই প্রার্থীর নামের দেওয়াল লিখন চলছে। তৃণমূল কর্মীরা সকাল থেকেই দেওয়াল গুলি জোড়া ফুলে ভরিয়ে তুলেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট