1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী যুবক ইরানের মিসাইল হামলায় সৌদি আরবের আল খারিজ শহরে মৃত্যু বরন করেছেন।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে নিহত আব্দুল্লাহ আল মামুন । নিহতের বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মামুন এক সন্তানের জনক।

নিহতের পিতা জানান রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। আহত অবস্থায় হেলিকপ্টারে করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়।

ঐ হামলার ঘটনার সময় মামুনের রুমে থাকা দুই জন বাংলাদেশি ও এক জন ভারতীয় ঘটনাস্থলে মারা যায় বলে তিনি জানান ।

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়-স্বজন এবং নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু  মিসাইল হামলায় নিহত সৌদি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।তিনি নিহতের মরদেহ দূত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার প্রদানে নিহতের পরিবারকে আশ্বস্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট