1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

পঞ্চগড়ে গুদামে মিলল দেড় হাজার লিটার তেল, অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে গুদামে মিলল দেড় হাজার লিটার তেল, অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে অবৈধভাবে ৭ ড্রাম পেট্রোল মজুদ করে রাখার অপরাধে মো. বাবুল ইসলাম( ৩০) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তি পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকান অভিযান চালায় ভ্র্যামমাণ আদালত।

এসময় অবৈধভাবে ৭ ড্রামে প্রায় দেড় হাজার লিটার পেট্রোল মুজত করে রাখার অপরাধে বাবুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যামমান আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী।

ভ্র্যামমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) মোহন মেনজী জানান, জ্বালানি তেল পেট্রোল মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ পেট্রোল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। জব্দ তেল আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রাতের আঁধারে গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে বাবুল ইসলামের দোকানে তেলের লড়ি থেকে পাইপের মাধ্যমে তেল নামিয়ে ড্রামে করে তেল মজুদ করা হতো। পরে বিষয়টি জানাজানি হয় স্থানীয়দের মাঝে। প্রতি লিটার তেল ১৪০ টাকায় বিক্রি করতো ব্যবসায়ী বাবুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট