1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সরকারের ঈদের শুভেচ্ছা ও সমর্থন কামনা

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সরকারের ঈদের শুভেচ্ছা ও সমর্থন কামনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম (উজ্জল সরকার) ইউনিয়নবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন সেবায় নিজেকে নিয়োজিত রাখায় ইউনিয়নবাসীর নিকট তিনি বেশ আলোচিত এবং দানশীল ব্যক্তি হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। নির্বাচিত হতে পারলে কামরাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

উজ্জল সরকার আরও জানান, তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি কামরাবাদ ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করুক।”

এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা, সমর্থন ও আন্তরিক দোয়া কামনা করেন।

চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম উজ্জ্বল সরকার কামরাবাদ ইউনিয়নের স্বাধীনা বাড়ি গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে। এবং ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট