1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি  বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের মেলায় বারুনী ঘাটে স্নানে যাওয়া সময়ে অটোরিকশা সাথে ট্রাকের ধাক্কায় আহতে হয়েছে ৯ জন, পূর্ণাথী প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা — প্রতিমন্ত্রী টুকু এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ বোদা সহকারী কমিশার( ভুমি) বিরুদ্ধে ইজারদারকে পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ বোদায় ৩ দিন ব্যাপি বারুণী স্নান শুরু ; সপ্তাহব্যাপী মেলার আয়োজন  ফর্মে থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতেই হবে’: থিয়াগো সিলভা

ফর্মে থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতেই হবে’: থিয়াগো সিলভা

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

‘ফর্মে থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতেই হবে’: থিয়াগো সিলভা

এড সৈকত :ফিটনেস এবং ফর্ম অনুকূলে থাকলে আসন্ন বিশ্বকাপে নেইমার জুনিয়রকে ব্রাজিল দলে না দেখার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না দলটির সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা।

বিশ্বকাপের দামামা বাজতে আর খুব বেশি দেরি নেই। মাঠের লড়াই শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলোর জন্য সম্প্রতি দল ঘোষণা করেছেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। তবে ঘোষিত সেই দলে নেইমার জুনিয়রের জায়গা না হওয়া নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে বইছে সমালোচনার ঝড়।

এই আলোচনার পালে নতুন হাওয়া দিয়েছেন কিংবদন্তি ডিফেন্ডার থিয়াগো সিলভা। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার ফর্মে থাকলে তাকে দলে না নেওয়ার কোনো সুযোগ নেই।

সিলভা বলেন ,”আমার কাছে বিষয়টি নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। নেইমার যদি তার স্বাভাবিক ছন্দে থাকে, তবে বিশ্বকাপে তাকে অবশ্যই দলে নিতে হবে।”

৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারের মতে, বর্তমান পারফরম্যান্স বিবেচনায় নেইমারকে দলে রাখা অনেকটা বাধ্যতামূলক। তিনি আরও যোগ করেন, “সে এখন যেভাবে খেলছে, তাতে তাকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। নেইমার যখন মাঠে থাকে, তখন প্রতিপক্ষ আগে থেকেই তাকে নিয়ে চাপে থাকে। সে প্রতিপক্ষের জন্য সবসময়ই এক আতঙ্কের নাম।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট