1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০) ও আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম ,মোতালেব, হোসেন ও রঞ্জু মিয়া । গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। বাস চালক আনিছ নিয়মিতভাবে সঠিক হিসাব দিচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। এ কারণে মালিক তাকে বাস চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদ্যপ পান করে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমান আনিছ কে মারধর করেন। এরপর আনিছুর রহমান কে মারধর করার খবর পেয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় মালিক ও শ্রমিক পক্ষ পৃথকভাবে মহড়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, পরিবহন খাতে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির উদ্দেশ্যে একটি পক্ষ শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট