1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পঞ্চগড় একজন নারী নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান  তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার, তেতুলিয়ায় ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত  শিবগঞ্জে উন্নয়নের অগ্রযাত্রায় বাধা পিআইও মিজানুর রহমানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্র! আইনি পদক্ষেপ নিয়োগ পেলেন ৫ বারের পৌর চেয়ারম্যান এবং পৌর বিএনপি আহবায়ক তৌহিদুল ইসলাম মুক্তাগাছা সিংড়ার খাল পূর্ণ খনন প্রকল্পের শুভ উদ্বোধন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী 

প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর আগমনে শুভেচ্ছা জানালেন মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী–নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় খাল-খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান–এর আগমনকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহীন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন বলেন, দেশের বিভিন্ন স্থানে নদী–নালা ও খাল পুনঃখননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দেশব্যাপী এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ অর্থনীতি ও কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।” উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেকে প্রতীকীভাবে কোদাল হাতে নিয়ে খাল-খনন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট