1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা শাখার উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার,

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

তেতুলিয়া শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদুল ফিতরের হাট বাজার,

‎মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি, পবিত্র রমজানে ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড় তেতুলিয়া বিভিন্ন মার্কেট ও দোকানে ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, পুরুষদের তুলনায় নারী শিশুদের পোশাকের দোকানগুলোতে ভিড় অনেক বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি জুতা ও প্রসাধনী দোকানগুলোতেও ক্রেতা সমাগম দেখা গেছে।

তেতুলিয়া চোরাস্তা বাজারে মেরাজুল সুপার মার্কেটে রয়েছে। আরব এন্ড আকাশ সুজ, রুবাইদা ফ্যাশন,

ইসলাম গার্মেন্টস,,মেসার্স নিতু ফ্যাশন,এন্ড বেবি গ্যালারি, m,n fashion পপুলার সু ষ্টোর, সুমন সু স্টোর, সম্রাট সুজ,আজাদ গার্মেন্টস, রতন গার্মেন্টস, ঢাকা টেইলার্স এন্ড বস্ত্র বিতান মেসার্স আবিদ ক্লথ স্টোর, ভাই ভাই ক্লথ স্টোর এন্ড গার্মেন্টস ।

‎ সোমবার ১৬ মার্চ তেতুলিয়া চৌরাস্তা বাজারে ব্যবসায়ীরা বলছেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব এখন অনেক সময় নারীরাই নিয়ে থাকেন। ফলে মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া নতুন নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখতে এবং পছন্দের পোশাক বেছে নিতে নারীরা দোকানে বেশি সময় ব্যয় করেন।

তেতুলিয়া বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে এই চিত্র পুরুষের পোশাকের দোকানগুলোর তুলনায় শিশুর নারীদের পোশাকের দোকানগুলোতে বেশি দেখা গেছে। নারী ক্রেতারা শাড়ি, থ্রি-পিসসহ নানা রকমের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেক জায়গায় ট্রায়াল রুমের সামনেও লম্বা লাইন দেখা গেছে। সন্ধ্যার পর থেকে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ে বলে জানান ব্যবসায়ীরা।

‎তেতুলিয়া বাজারে কয়েকজন নারী ক্রেতার সঙ্গে কথা হয় প্রতিবেদকের,

‎তারা বলেন, ঈদে নতুন পোশাক পরার আনন্দই আলাদা। নতুন পোশাক পরে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যাওয়া হয়। তাই একটু সময় নিয়ে পছন্দমতো পোশাক কিনতে মার্কেটে আসতে হয়েছে। অন্যবারের তুললায় দাম কিছুটা বেশি। তবে ভীড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত বেশকিছু দোকান ঘুরে মাত্র একটা জামা কিনলাম। আরো কয়েকটা দোকান ঘুরে পছন্দের পোশাক কিনতে হবে। ঈদের এখনো কয়েকদিন বাকি আছে। পোশাকের পাশাপাশি, কসমেটিকস কিনতে হবে। সেটি এখনো কেনা হয়নি। পোশাক কেনা শেষ হলে ই ম্যাচিং করে কসমেটিকস ও জুতা কেনা শুরু করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট